×

জাতীয়

দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০৩:২৭ পিএম

করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৭ জন। করোনা শনাক্তের ২১২তম দিনে এসে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৫ জনে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন। শনাক্তের হার ১২ দশমিক দুই পাঁচ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন। নতুন ১ হাজার ৫২৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন। সুস্থতার হার ৭৬ দশমিক পাঁচ এক শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App