×

জাতীয়

১৪ জেলায় নতুন এসপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০২:২০ পিএম

১৪ জেলায় নতুন এসপি

ছবি: সংগৃহীত

১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), সাতজন উপপুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

আরো পড়ুন: মিন্টুকে গ্রেপ্তার করে কোনো চাপে নেই ডিবি

অপরজন ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বদলি কার্যক্রম দ্রুত কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ জেলায় নতুন এসপিদের বদলি করা হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App