×

জাতীয়

কারাগারে টিকটকার মামুনের নাচ-গান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:০২ পিএম

কারাগারে টিকটকার মামুনের নাচ-গান

ছবি : সংগৃহীত

লায়লা আক্তার ফারহাদের করা ধর্ষণ মামলায় কারাগারে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন ওরফে টিকটকার প্রিন্স মামুন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার দিন কাটছে নেচে-গেয়ে।

ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিদের নিয়ে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে নাচতে দেখা যায় মামুনকে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তার ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কেউ কেউ আবার এর কড়া সমালোচনাও করছেন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লায়লা আক্তার। এরপর মামুনকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরো পড়ুন : নাসির-তামিমার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ‘কারাগার হচ্ছে সংশোধনাগার। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিনোদনের আয়োজন করা হয়। সেখানে মামুন গান-বাজনা করেছেন। আমরা চাই সংস্কৃতিচর্চার মাধ্যমে বন্দিদের মানসিক উৎকর্ষ সাধিত হোক। তাই আমরা নিজেরাই তার গান রেকর্ড করেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছি।’

ভিডিওতে মামুনকে দেখা গেছে নতুন রূপে। নানান সময় এ টিকটকার বিভিন্ন রঙে নিজের চুলকে উপস্থাপন করে থাকেন। কখনো গ্রীণ, কখনো অ্যাস, কখনো আবার গোল্ডেন রঙে দেখা গেছে তার চুলের স্টাইল। কিন্তু প্রকাশিত ভিডিওতে কারাগারে মামুনকে ছোট চুলে দেখা গেছে। বোঝাই যাচ্ছে তার সখের চুল কেটে ফেলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রায় পেছাল ভবনের মালিক সোহেল রানাসহ ৮ আসামির

রানা প্লাজা ‘দুর্নীতি’ রায় পেছাল ভবনের মালিক সোহেল রানাসহ ৮ আসামির

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, আতঙ্কে রোগীরা

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, আতঙ্কে রোগীরা

৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App