×

জাতীয়

মির্জা ফখরুল

খালেদা জিয়ার সাজা দীর্ঘায়িত করতেই স্থগিতের ‘চালাকি’ করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৫:২৪ পিএম

খালেদা জিয়ার সাজা দীর্ঘায়িত করতেই স্থগিতের ‘চালাকি’ করছে সরকার

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নয়া পল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার সাজা দীর্ঘায়িত করতেই সরকার সাজা স্থগিতের ‘চালাকি’র আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন যে, খালেদা জিয়া প্রায় দুই বছরের বেশি জীর্ণ পরিত্যক্ত কারাগারে ছিলেন। পরে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে। সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি। শেষে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে… চালাকিটা কি?' 

তিনি বলেন,‘যেমন আমি বলি না, ছয় মাস; ছয় মাস করে সাজা স্থগিত করছে। এর মানে সাজা কিন্তু কমছে না। সেই সাজা আবার গুনতে হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে আরেকটা চালাকি। অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে।, 

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন, লোয়ার কোর্ট খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দিয়েছিল। কিন্তু হায়ার কোটি সেই সাজা ১০ বছর করেছে। আপনারা জানেন, মামলাগুলো একটা সাজানো মামলা ছিল। মিথ্যা মামলা ছিল সেভাবে তাকে সাজা দেয়া হয়েছে।' 

মির্জা ফখরুল বলেন, উদ্দেশ্যটা ছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। তাকে সরিয়ে দেয়া মানে এদেশের জাতীয়াবাদী আন্দোলনে নেতৃত্ব, স্বাধীনতার পক্ষের শক্তি, উ্ন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেয়া। এটা ছোটখাটো নয়, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ব্যাপার।

তিনি বলেন. 'ইতোমধ্য্যে আমরা দ্রব্যমূল্য ঊধ্র্বগতির বিরুদ্ধে আন্দোলন করেছি। অন্যায়ভাবে মানুষকে হত্যা-নির্যাতনের প্রতিবাদের আন্দোলন করেছি। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি। ব্যাংক লুটের বিরুদ্ধে করেছি।  আমরা পাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন করছি, সেটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

বিএনপি মহাসচিব বলেন, ‘কেনো ? দেশনেত্রী  খালেদা জিয়া আর গণতন্ত্র এক অভিন্ন। একে আলাদা করা যাবে না। যদি দেশনেত্রীকে মুক্ত করতে পারি। আমরা গণতন্ত্রকেও মুক্ত করতে পারব। আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হই এবং দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে তাকে যে অন্যায়ভাবে আটক করে রাখেন তার মুক্তি চেয়ে সবাই কথা বলুন, সোচ্চার হোন, আন্দোলনে শরিক হোন।' 

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। এতে নেতা-কর্মীরা নয়া পল্টনের সড়কের এক পাশে সারিবন্ধভাবে দাঁড়িয়ে নেত্রীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এবং তার মুক্তির দাবিতে মুহুর্মুহু শ্লোগান দেন।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সচিব নিপুণ রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, যুব দলের গোলাম মাওলা শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App