×

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৫:১১ পিএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন সুমাত্রা ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার ওপরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাফিন (২১) ও রাফি (১৬)।

শুক্রবার ( ২৯ জন) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাফিন ও রাফি মোটরসাইকেলে করে ইসিবি চত্বর থেকে কালসী যাচ্ছিল। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানাধীন সুমাত্রা ফিলিং স্টেশন পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। ফলে দুই ভাই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে শাফিন মারা যায় এবং শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাফি মারা যায়- যোগ করেন তিনি।

আরো পড়ুন: বড় বড় সাংবাদিকদের কিনেই এসেছি: মতিউরের স্ত্রী

তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাক এবং চালককে আটক করা যায়নি। ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে ঘটনাস্থলকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আর নিহতদের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া তাদের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নিহতদের চাচা মনির হোসেন জানান, নিহতদের বাসা মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। রাতে শাফিন ও তার ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশী যাচ্ছিলেন মোটরসাইকেলে তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি মাটির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাদের মা জর্ডান প্রবাসী। তাদের শুধু দুটি ছেলে ছিল। শাফিন ডেলিভারিম্যানের চাকরি করতেন আর রাফি গাড়ি চালক ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিল শাফিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App