×

জাতীয়

যে অভিনব কৌশলে জেলের সর্দার হয়েছিলেন জল্লাদ শাহজাহান!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৯:০৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ মোট ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া গেল ২৪ জুন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহজাহানের বোন ফিরোজা বেগম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ৩৬টি মামলায় তার ১৪৩ বছরের সাঁজা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। পরে ৮৭ বছরের জেল মাফ করে তাকে ৫৬ বছরের জন্য সাঁজা দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাঁজা ৪৩ বছরে এসে নামে। অবশেষে ২০২৩ সালের ১৮ জুন কারামুক্ত হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। 

১৯৯১ সালে গ্রেফতার হওয়ার পর ৩২ বছর জেল খেটে ২০২৩ সালের ১৮ জুন কারামুক্ত হন জল্লাদ শাহজাহান। ১৯৭২ সালে তিনি অটোপাশে এসএসসিতে উত্তীর্ণ হন। এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। সেনা আইন ভঙ্গের দায়ে ১৯৮১ সালে জীবনে প্রথমবার তিনি জেলে যান। (কেমন ছিলো জল্লাদ জীবন) এই আত্মজীবনীমূলক বই থেকে জানা যায় ১৯৯১ সালে জীবনের শেষ ডাকাতিটা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে শেষবারের মতো জেলে যান তিনি। আর সেবারই তার জীবনের ৩২টি বছর কেড়ে নেয় কারাগারের অন্ধকার।

মানিকগঞ্জের সাব জেলে যাওয়ার পর পুরনো কয়েদীদের দ্বারা নানা রকম অত্যাচারের শিকার হতে হয় জল্লাদ শাহজাহান ও তার সঙ্গীদের। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে জেলখানায় কোন দাবি আদায়ের মোক্ষম অস্ত্র হলো- না খেয়ে অনশন করা। যেই ভাবা সেই কাজ। কয়েকটি দাবিতে তিনদিন পর্যন্ত তিনি এবং তার সঙ্গীরা না খেয়ে অনশন করে এক পর্যায়ে নিজেদের দাবি আদায়ে পুরোপুরি সফল হন তারা। মুক্তি পান সব রকম অত্যাচার থেকে। সেই সঙ্গে ডাকাত শাহজাহান হয়ে গেলেন মানিকগঞ্জ জেলখানার জেল সর্দার শাহজাহান। সর্দার হবার পর পুরো জেলখানা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন জেল সর্দার শাহজাহান। ধীরে ধীরে পুরো জেলখানা এবং জেল প্রশাসনে তার প্রভাব বাড়তে শুরু করে, যার শেষ ফলস্বরূপ তিনি জল্লাদ শাহজাহান হিসেবে স্বীকৃতি পান।

জেল থেকে মুক্তি পেয়ে খোলা আকাশের নিচে ৩৭০টি সোনালি দিন পেয়েছিলেন জল্লাদ শাহজাহান। কিন্তু জীবনের শেষ দিনগুলি সুখের ছিল না তার। আর্থিক সংকট, বাসস্থানের অভাব, খাদ্যের অভাব, কাছের মানুষদের দ্বারা প্রতারণার শিকার হওয়াসহ নানা রকম যন্ত্রণা নিয়ে পরলোক গমন করেন ইছাখালীর শাহজাহান ভূঁইয়া ওরফে জল্লাদ শাহজাহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App