×

জাতীয়

হুমায়ুন কবির হিরুর স্মরণে নাগরিক শোকসভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম

হুমায়ুন কবির হিরুর স্মরণে নাগরিক শোকসভা

ছবি: ভোরের কাগজ

বরিশাল বিভাগ সমিতির আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নির্মোহ রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবির হিরুর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। 

আরো পড়ুন: মেঘনায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সভায় বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, বরগুনা-২ আসনের সাংসদ সুলতানা নাদিরা, বরগুনা-১ আসনের সাংসদ গোলাম সরোয়ার টুকু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক এম. এ সোবাহান, সিনিয়র সচিব (অব.) মুশফেকা ইকফাৎ, ভিসি ড. আনিসুজ্জামান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানী। 

বক্তারা বলেন, অধ্যাপক হুমায়ূন কবির হিরু শাসকের অন্যায় ও অন্যায্য রক্তচক্ষুকে উপেক্ষা করে ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রচেষ্টায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও লোভ লালসার উর্ধ্বে ছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও গণমানুষের প্রতি দেয়া অঙ্গীকার থেকে বিচ্যুত হননি। মুক্তিযুদ্ধে তার বীরত্ব গাঁথা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App