×

জাতীয়

জঙ্গিবাদ দমন ও নির্মুলে বাংলাদেশ রোল মডেল: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৩:০১ পিএম

জঙ্গিবাদ দমন ও নির্মুলে বাংলাদেশ রোল মডেল: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও এর বাইরে নয়। তবে বাংলাদেশের পুলিশ, র‌্যাব, এন্টি টেররিজম, কাউন্টার টেররিজম ইউনিটসহ জঙ্গি দমনে অন্যান্য যত ইউনিট রয়েছে, তাদের জোরালো তৎপরতা ও দূরদর্শিতায় বাংলাদেশ খুবই ভালো অবস্থানে রয়েছে। জঙ্গিবাদ দমন ও নির্মুলে বাংলাদেশ রোল মডেল হিসাবে পরিচিত পেয়েছে। 

সোমবার (১ জুলাই) সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন তিনি।

হাবিবুর রহমান আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখি জঙ্গি হামলা হওয়া পর তারা অভিযান পরিচালনা করে। বাংলাদেশই একমাত্র উদাহরণ যে জঙ্গিদের অপারেশন হওয়ার আগে বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পেরে আমরা আগেই ব্যবস্থা নিয়ে নির্মুল করতে সক্ষম হয়েছি।

অনলাইনে জঙ্গি তৎপরতা ও ভিন্ন ধর্মালম্বীদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, অনলাইনে জঙ্গিদের তৎপরতা এবং তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মুলে আইন-শৃঙ্খলা বাহিনীর সিটিটিসি, ডিবি, সিআইডি ও এসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মনিটরিংয়ের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা মনে করি যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানে রয়েছে। ফলে আমাদের চলমান শান্তিপূর্ণ অবস্থা অব্যাহত থাকবে।

হাবিবুর রহমান বলেন, জঙ্গিবাদ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। মিডিয়াকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সন্তানদের অভিভাবকদের সচেতন হতে হবে। তাদের সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সঙ্গে চলাচল করছে। এসব ব্যাপারে খোঁজ রাখতে হবে। সন্তানরা অনলাইনে কী করছে সেটাও দেখতে হবে।

 অপরদিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেছেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এছাড়া র‍‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ দাবি করেছেন, বাংলাদেশে আর জঙ্গিবাদ উত্থান হবে না।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App