×

জাতীয়

ছাগলকাণ্ড থেকে দৃষ্টি সরাতে সরকারের নীল নকশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৪:৫৭ পিএম

ছাগলকাণ্ড থেকে দৃষ্টি সরাতে সরকারের নীল নকশা

ছবি: ভোরের কাগজ

১৫ লাখ টাকার ছাগলকাণ্ড থেকে দৃষ্টি সরাতে সরকারের নীলনকশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক । তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার আজিজ, বেনজীর, আসাদুজ্জামান মিয়া ও মতিউরদের তৈরি করেছে। সরকার একেকটি কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি সে দিক থেকে অন্যদিকে সরানোর জন্য ছাগলকাণ্ড ঘটিয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ‘ভারতের সঙ্গে অবৈধ চুক্তি, দুর্নীতি, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা আজিজ, বেনজীর, আসাদুজ্জামান মিয়া, মতিউর তৈরি করেছেন। নতুন করে ফয়সাল তৈরি করেছেন। এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগলকাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল, তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়।

বিরোধীদলীয় সাবেক এই চিফ হুইপ বলেন, এই সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলা শুরু করেছে। প্রধানমন্ত্রী ভারত গেলেন এক সপ্তাহে দুইবার। কী মধুর সম্পর্ক, কি প্রেম-প্রীতি, ভালোবাসা। আম, লিচু, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। দেশের পানির ন্যায্য হিস্যা আনতে পারেন না। বরং নতুন করে দেশের বুকের ওপর দিয়ে রেললাইন নির্মাণের সমঝোতা চুক্তি করেন প্রধানমন্ত্রী।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App