×

জাতীয়

বিজিবির বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৪৪ পিএম

বিজিবির বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৪’ এর উদ্বোধন করেছেন। 

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপনের মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়। বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে। 

বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪ এর আওতায় বিজিবি দপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি পর্যায়ে সর্বমোট ৭৩ হাজার ৫১৫টি নানান জাতের গাছের চারা রোপন করার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মঙ্গলবার দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, গাছ বায়ুমন্ডলে অক্সিজেন ছেড়ে দেয়, বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড শোষণ করে। বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে গাছ লাগানো প্রয়োজন।

আরো পড়ুন: মধ্যরাতের এসএমএসে বাড়ছে ডিমের দাম!

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জাতির পিতা ১৯৭২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে নারকেল গাছের চারা রোপণ করে সর্বপ্রথম বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেন এবং ১৯৭৪ সালে জাতীয়ভাবে সারাদেশে বৃক্ষরোপন অভিযান কর্মসূচি পালন করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন- দেশের ১ ইঞ্চি জায়গাও যেনো পতিত পড়ে না থাকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের লক্ষে বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিতে কর্মরত প্রতিটি সদস্যকে তাদের স্থাপনার প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপন করে এ কর্মসূচি সফল করতে হবে।  

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক অপ্রয়োজনীয়ভাবে গাছ না লাগিয়ে পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন। শুধু কর্মস্থলে নয়, বিজিবির সব সদস্যকে তাদের বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। 

বিজিবি মহাপরিচালক বলেন, দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপন কর্মসূচি সফল করে চিরসবুজ সোনার বাংলা গড়তেও বিজিবির প্রতিটি সদস্য বলিষ্ঠ অবদান রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App