×

জাতীয়

ফি হাজার গুণ বেশি: ইংলিশ মিডিয়াম স্কুলের ওপর শিক্ষামন্ত্রীর ক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৪:১৮ পিএম

ফি হাজার গুণ বেশি: ইংলিশ মিডিয়াম স্কুলের ওপর শিক্ষামন্ত্রীর ক্ষোভ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বাভাবিকের চেয়ে এক হাজার গুণ বেশি বেতন দিয়েও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীরা প্রাপ্য সুবিধা থেকে নানাভাবে বঞ্চিত হচ্ছে বলে ক্ষোভ ঝেড়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের কেনো নিজস্ব ক্যাম্পাস নেই।

বুধবার (৩ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ডিএনসিসির নতুন এ উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে পরিচালিত হবে–সেটা সাময়িকভাবে দেয়া যায়; কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব, আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা তারা পকেটে করে নিয়ে যাব, বিদ্যালয়ের জন্য কোনো ক্যাম্পাস করব না, সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না।’

চলমান ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া নিয়ে প্রশ্ন করলে, নেতিবাচক কিছু দেখতে নারাজ বলে জানান শিক্ষামন্ত্রী।

আরো পড়ুন : কর্মবিরতিতে অচল ঢাবি, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

এ সময় যানজট থেকে মুক্তির জন্য উত্তরের প্রতিটি স্কুলকে দ্রুত নিজস্ব পরিবহন সার্ভিস চালুর করা না হলে স্কুল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

 উল্লেখ্য, যানজট রাজধানীবাসীর নিত্যদিনের সমস্যা হলেও যে কটি কারণ ভোগান্তির মাত্রা বাড়ায় তার মধ্যে অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজ শুরু বা ছুটির সময়ে নাভিশ্বাস অবস্থায় পড়েন সাধারণ মানুষ। অসহায় হয়ে পড়ে ট্রাফিক বিভাগও। স্কুলকেন্দ্রিক যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে এবার ‘ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস’ চালু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন।

প্রাথমিকভাবে বিআরটিসির তিনটি বাস দিয়ে শিক্ষার্থীদের আনা-নেয়ার কার্যক্রম শুরু হলো। যার আওতায় সেবা পাবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস সার্ভিসে থাকছে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ও আইপি ক্যামেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App