×

জাতীয়

২০২৩-২৪ অর্থবছর

রিজার্ভ থেকে ১২.৭৯ বিলিয়ন ডলার বিক্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম

রিজার্ভ থেকে ১২.৭৯ বিলিয়ন ডলার বিক্রি

ছবি: সংগৃহীত

আমদানি বিল মেটাতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশের ডলার সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলো। তাই তাদের সহায়তায় সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ১২ দশমিক ৭৯ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানান, বিনিময়ে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা মার্কিন ডলারের সমপরিমাণ টাকা সংগ্রহ করেছে। যা ব্যাংকের তারল্য সংকটের একটি বড় কারণ।

মূলত ২০২২ অর্থবছরের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ব্যাংকগুলোতে ডলার বিক্রি করতে শুরু করে। ফলে দেশের রিজার্ভ বর্তমানে ঝুঁকিপূর্ণ পর্যায়ে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ২০২২ অর্থবছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার, ২০২৩ অর্থবছরে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২৪ অর্থবছরে ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার দিয়েছে ব্যাংকগুলোকে।

আরো পড়ুন: এবার রাজউক পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, আইএমএফের হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুযায়ী এ বছরের ৩০ জুন পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার এবং নিট আন্তর্জাতিক রিজার্ভ দাঁড়িয়েছে ১৬ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

তবে, বিপিএম৬ অনুযায়ী ২০২২ অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

এর আগে, ২০২২ সালের এপ্রিল থেকে আমদানি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়। এতে আমদানি বিল পরিশোধ কমলেও কেন্দ্রীয় ব্যাংক এখনো ব্যাংকগুলোতে ডলার ঢালছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App