×

জাতীয়

কোটাবিরোধী আন্দোলন

বৃষ্টিকে উপেক্ষা করেই শাহবাগ অবরোধ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০১:২৭ পিএম

বৃষ্টিকে উপেক্ষা করেই শাহবাগ অবরোধ

ছবি : ভোরের কাগজ

২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে পুনর্বহালের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন। সেখান থেকে মিছিল নিয়ে সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, টিএসসি ও রাজু ভাস্কর্য ঘুরে তারা শাহবাগের দিকে আসেন।  

মিছিলটি দুপুর ১২টা ১৮ মিনিটে শাহবাগ মোড়ে এসে থামে। শাহবাগ মোড়ে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে আন্দোলনকারীদের বাধা দেয়নি পুলিশ। শাহবাগ মোড়ে থাকা আন্দোলনকারীরা এখন কোটাব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহালই থাকছে

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সারজিস আলম ঘোষণা দেন, আমরা আজকে আধা ঘণ্টার জন্য আসিনি। আমাদের দাবি না মেনে নেয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না।

এদিকে কোটাবিরোধী আন্দোলনে যাতে শিক্ষার্থীরা যুক্ত হতে না পারেন, সে জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের ফটকে তালা দিয়েছিল ছাত্রলীগ। ফলে মিছিলে আসতে চাইলেও শিক্ষার্থীদের অনেকে আটকা পড়েন। সমালোচনার মুখে পরে ফটক খুলে দেয়া হয়। তবে শিক্ষার্থীদের একটি অংশকে হল থেকে বের হতে দেয়া হয়নি।

উল্লেখ্য, শুক্রবার বিকেলেও শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেদিনই এই অবস্থান কর্মসূচির ঘোষণা করে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App