×

জাতীয়

ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১০:৩৫ পিএম

ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

ছবি: ভোরের কাগজ

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি কার্যভার গ্রহণ করেছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) সুপ্রিমকোর্ট বার ভবনের এলআরএফ কার্যালয়ে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক নব-নির্বাচিত কমিটির সভাপতি আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতেই ফোরামের সাবেক সভাপতি প্রয়াত ফারুক কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

বিদায়ী কমিটির সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি (ডিআরইউ) সৈয়দ শুকুর আলী শুভ, এলআরএফের সাবেক সভাপতি এম বদিউজ্জামান, আশুতোষ সরকার, মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, হাসান জাবেদ, মুহাম্মদ ইয়াছিন, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা প্রমুখ। 

আরো পড়ুন: সাংবাদিকদের অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি: এসবি প্রধান

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, দুর্নীতি করতে সাংবাদিক লাগে, দুর্নীতি বিরোধী অভিযানেও সাংবাদিক লাগে। উপস্থিত এলআরএফ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের দেখে সাংবাদিকদের নিয়ে আমি স্বপ্ন দেখি যে, তারাও বাংলাদেশটাকে অনেক দূর বদলিয়ে দিবে। এলআরএফ সদস্যদের যে নৈতিক স্ট্যান্ডার্ড আমি একেবারে ইমপ্রেস। আমার কাছে মনে হয়েছে আপনারা বাংলাদেশর নেতৃত্বে যদি আসেন বাংলাদেশ কখনো পিছনে ফিরবে না, সামনের দিকে এগিয়ে যাবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ল’ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এ প্রত্যাশা করি।

এ সময় এলআরএফের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন- নতুন কমিটির সহ-সভাপতি হাসান জাবেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক জাকের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App