×

জাতীয়

বাংলাদেশ-স্পেনের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৮:২৭ এএম

বাংলাদেশ-স্পেনের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতেয়াগা ওচোয়া ডে চিনচেত্রু।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য শক্তিশালী করা প্রয়োজন। আমরা বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাড়াতে চাই।

বৃহস্পতিবার (৪ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতেয়াগা ওচোয়া ডে চিনচেত্রু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন।

নাঈমুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশে তার দেশের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে স্প্যানিশ রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশে প্রায় ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। স্প্যানিশ বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ করতে পারেন। কারণ আমরা স্পেন থেকে আরো বিনিয়োগ প্রত্যাশা করছি। এসময় বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে স্পেনের সমর্থন চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বৈঠকে আরো জানানো হয় যে দুই দেশের মধ্যে অংশীদারত্ব চুক্তির জন্য আলোচনা হবে-যা আগামী সেপ্টেম্বরে শুরু হবে।

স্পেনে বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি বসবাস করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরো জনশক্তি বিশেষ করে আইটি খাত থেকে আরো বাংলাদেশি নেয়ার আহ্বান জানান।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, বর্তমানে তার দেশ বাংলাদেশ থেকে শুধু তৈরি পোশাক (আরএমজি) আমদানি করে এবং বাংলাদেশে সিমেন্ট খাতেও স্প্যানিশ বিনিয়োগ রয়েছে।

চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের বাজেটের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, সরকার শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে গুরুত্ব দিয়েছে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আপনার বর্ধিত আগ্রহ এবং বরাদ্দ আমাদের দেশের সঙ্গেও মিলেছে।

স্পেন সফরের আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতের মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App