×

জাতীয়

বিকেলে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১২:০২ পিএম

বিকেলে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন । তাই তার আগমনের অপেক্ষায় রয়েছেন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে গণভবন থেকে নিজ জেলার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

জানা যায়, এদিন বিকেল ৩টায় গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষ্যে এক সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর বিকেল ৫টায় সুধী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। 

সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পরে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

আরো পড়ুন: বাংলাদেশ-স্পেনের মধ্যে বাণিজ্য বাড়ানোর প্রত্যাশা প্রধানমন্ত্রীর

পরের দিন শনিবার (৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন । বেলা ১১টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

এর পর, দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্নভোজ করবেন। বিকেল সাড়ে ৩টায় জাতির পিতার সমাধিসৌধে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App