×

জাতীয়

ওবায়দুল কাদের

নেত্রীর পাশের চেয়ারে বসেই বলেছিলেন পাগল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৭:৩০ পিএম

নেত্রীর পাশের চেয়ারে বসেই বলেছিলেন পাগল!

ছবি: সংগৃহীত

দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেয়ার সময় উপস্থিত অনেকেই নেত্রীকে (শেখ হাসিনা) বলেছিলেন পাগল নাকি! ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া পদ্মা সেতু সম্ভব না। তখন আমি পাশেই ছিলাম। আমাকে উদ্দেশ্য করেও কতজন কত কথা বলেছেন। আজ আমরা নিজেরাই পদ্মা সেতুর সব কার্যক্রম শেষ করেছি। শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতু বিভাগ আয়োজিত সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর বিষয়ে বিশ্ব ব্যাংক আমাদের নানা অপবাদ দিয়ে হতাশায় ফেলে চলে গিয়েছিলো। এর পর ২০১২ সালের জুলাইয়ে জাতীয় সংসদে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, আমরা আমাদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। ওই সময় আমাদের আশপাশে প্রথম ও দ্বিতীয় সাড়িতে বসা ছিল অনেকে। তাদের মধ্যেও অনেকে বিষয়টি নিয়ে নানান নেতিবাচক কথা বলেছেন। কিন্তু আমরা শেষপর্যন্ত পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছি।

আরো পড়ুন: ইউনূস এমডি পদে না থাকলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের হুমকি দেন রাষ্ট্রদূতরা: প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের বলেন, আমরা যখন পিলারের উপর প্রথম স্প্যান বসাই, তখন পদ্মা এলাকায় ঘন কুয়াশা। তখন প্রধানমন্ত্রীও ছিলেন দেশের বাইরে। আমরা চেয়েছিলাম তিনি এলেই স্প্যান বসানোর কাজ শুরু করতে। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, আমার জন্য পদ্মা সেতুর কাজ এক সেকেন্ডও থামানো যাবেনা। নেত্রীর মুখের ওই কথাটাই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিলো আমাদের জন্য ।

তিনি বলেন, পদ্মা সেতুটির নামকরণ করতে চেয়েছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে । সংসদসহ সারা বাংলাদেশে দাবি এ উঠেছিলো। বিষয়টি নিয়ে শেখ রেহানাও একই কথা বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে। আমার নাম এখানে ব্যবহার করা যাবে না। যতদিন পদ্মার ওপর পদ্মা সেতু থাকবে ততদিন শেখ হাসিনার নাম উচ্চারিত হবে স্ব-গৌরবে। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, সেতু বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App