×

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শেষে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করেন। 

রাত ৮টার দিকে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ৭৫ এর ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকারপ্রধান। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার চাচতো ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: অনেক ঝড় মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ, মাথা নত করে নয়

এর আগে, রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী সমাধিস্থলে পৌঁছালে সেখানে অবস্থানরত স্থানীয় নেতাকর্মীরা হর্ষধ্বনি ও স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন। 

দুই দিনের ব্যক্তিগত এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। শনিবার সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান। এদিন মধ্যাহ্ন্যভোজ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App