×

জাতীয়

রথযাত্রা উপলক্ষে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৪:১৫ পিএম

রথযাত্রা উপলক্ষে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রবিবার (৭ জুলাই)। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। এদিন দুপুর ৩টায় প্রধান রথযাত্রা রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে।

রথযাত্রায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সড়ক ব্যবহারে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরো পড়ুন: পবিত্র আশুরার তারিখ জানা যাবে আজ

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান রথযাত্রাটি যেসব রাস্তা প্রদক্ষিণ করবে:

স্বামীবাগ রোডস্থ স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) হতে জয়কালি মন্দির মোড় হতে ইত্তেফাক মোড়, শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, রাজউক ক্রসিং, গুলিস্তান, গোলাপশাহ মাজার, পুলিশ হেডকোয়ার্টার্স, সরকারি কর্মচারী হাসপাতাল, হাই কোর্ট মাজার, দোয়েল চত্ত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে এই সময়ে উপরোক্ত রোডে চলাচলকৃত যানবাহনসমূহকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App