×

জাতীয়

প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ স্মারক সই‌য়ের সম্ভাবনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:০০ পিএম

প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ স্মারক সই‌য়ের সম্ভাবনা

ছবি: সংগৃহীত

সোমবার (৮ জুলাই) চীন যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। চার‌ দি‌নের সফ‌রে দুই দে‌শের ম‌ধ্যে ২০‌টি সম‌ঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে রবিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, চী‌নের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৮ থে‌কে ১১ জুলাই বেইজিং সফর কর‌বেন। প্রধানমন্ত্রীর সফ‌রে প্রায় ২০‌টির ম‌তো সম‌ঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। প্রধানমন্ত্রীর সফ‌রে কিছু প্রকল্পও ঘোষণা করা হ‌বে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিশেষ করে শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠকেই সবার নজর থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই সফর ঢাকা-বেইজিংয়ের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে। তিনি চীনকে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন ও বাণিজ্য অংশীদার উল্লেখ করে বলেন, তারা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর বিষয়েও আলোচনা করেবেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App