×

জাতীয়

প্রকল্প বাস্তবায়নে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভাবনীয় সাফল্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৯:১০ এএম

প্রকল্প বাস্তবায়নে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভাবনীয় সাফল্য

ছবি: সংগৃহীত

প্রকল্প বাস্তবায়নে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভাবনীয় সাফল্য এসেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আর্নর্স কল্যাণ বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন রাইজ রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্ট প্রকল্পে ২০২৩-২০২৪ অর্থবছরে ৯৮.১০ শতাংশ অগ্রগতি সাধিত হয়েছে। বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম সম্পাদনের কারণে এ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জানা গেছে, প্রকল্প কর্মকাণ্ড মাঠ পর্যায়ে সফল সম্পন্ন হচ্ছে। এ প্রকল্পে কনসাল্টিং ফার্ম হিসেবে কাজ করছে আইওএম বাংলাদেশ  ও সাব কনসাল্টিং ফার্ম হিসাবে ব্র্যাক, প্রত্যাশা, কেএনইউএস, ওকেইউবি, ডাব্লিউএআরবিই, বিএনএসকে, আরএএমআরইউ।ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের নির্দেশনায় প্রকল্পের প্রধান কার্যালয়ের নিরলস চেষ্টার ফসল বলে সংশ্লিষ্টদের মতামত। 

প্রত্যাগত অভিবাসীদের রিইন্টিগ্রেশনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় এ প্রকল্প কার্যক্রম শুরু করেন। উন্নয়নের শ্রোতধারা আনার লক্ষ্যে সরকারের বার্ষিক উন্নয়নের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কার্যক্রম।  বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আবশ্যক কাজে অন্তর্ভুক্তিকরণসহ বৃহৎ ডাটাবেজ তথ্য অন্তর্ভুক্তির এবং প্রত্যেক প্রবাস ফেরত কর্মীকে ব্যাংক হিসাবে প্রণোদনা ১৩ হাজার ৫০০ টাকা করে দেয়া হচ্ছে। এ অর্থ বছরে গৃহীত অন্যান্য কার্যক্রমের মধ্যে ৬০৬২৫ জন প্রত্যাগত অভিবাসীকে এ অর্থ দেয়া হয়েছে। সেমিনার ও ওরিয়েন্টশন সহ মতবিনিময় সভার মাধ্যমে জনগণকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর বহুমুখী সেবা কার্যক্রম অবহিত করা হচ্ছে। 

এই প্রসঙ্গে প্রকল্প পরিচালক বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরামর্শ ও সহযোগিতায় অর্থ বছরে উল্লেখযোগ্য বাস্তবায়ন অগ্রগতি সম্ভব হয়েছে। সরকারিভাবে বাস্তবায়িত বিশ্বের বৃহত্তর রি ইন্টিগ্রেশন কার্যক্রমে থাকতে পেরে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা কার্যক্রম বাস্তবায়নের সহযোগিতা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App