×

জাতীয়

কোটাবিরোধীদের দখলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৬:১৬ পিএম

কোটাবিরোধীদের দখলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনে শাহবাগ মোড় অবরোধ করেছেন কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে শাহবাগসহ আশপাশের সব সড়ক। বন্ধ হয়ে গেছে যান চলাচল। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিকেল সাড়ে ৩টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে সমবেত হন।

এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে শাহবাগসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তি পোহাতে দেখা গেছে নগরবাসীকে।

‘অবরোধ অবরোধ-সারা বাংলা অবরোধ’, ‘দফা এক দাবি এক-কোটা নট কামব্যাক’, ‘বাধা দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’ স্লোগান দেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন : কবে-কিভাবে সরকারি চাকরি থেকে বাতিল হলো কোটা

শাহবাগ ছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্ব পয়েন্টে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। বিকেল পৌনে ৫টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে মিন্টু রোড পর্যন্ত সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে কয়েকশো গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিকেল ৫টায় ফার্মগেট মোড় অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এতে ফার্মগেট সংযুক্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। পুলিশের বাধা উপেক্ষা করে ফার্মগেটের কনকর্ড টাওয়ারের পাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। এতে গুরুত্বপূর্ণ এ মোড়েও যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলামোটর মোড় অবরোধ করেছেন।

রবিবার শাহবাগসহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টে টানা চার ঘণ্টা অবরোধের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। তাতে জানানো হয়, সোমবারও বিকেল সাড়ে ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন তারা।

শিক্ষার্থীরা গত শনিবার (৬ জুলাই) শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারাদেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন। এ কর্মসূচিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ হিসেবে ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা চার ঘণ্টা ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রথম দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App