×

জাতীয়

আদাবরে ৩ নির্মাণাধীন ভবনে ডিএনসিসির জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৯:২২ পিএম

আদাবরে ৩ নির্মাণাধীন ভবনে ডিএনসিসির জরিমানা

ছবি: ভোরের কাগজ

রাজধানীর আদাবরে মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় ৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে অঞ্চল-৫ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন আদাবর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম মশক নিধন পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ী, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি অন্তত ৫০টি বাড়ি পরিদর্শন করেন। 

আরো পড়ুন: রাজধানীতে ৪ কেজি গাঁজাসহ আটক ২

এছাড়াও অঞ্চল-২ এর অন্তর্গত মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান। অভিযানকালে ৩টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৩ বাড়ির মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অন্যান্য অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ অভিযান পরিচালনা করেন এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App