×

জাতীয়

কোটা আন্দোলন

বন্ধ করে দেয়া হলো মেট্রো স্টেশনের গেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৬:০৭ পিএম

বন্ধ করে দেয়া হলো মেট্রো স্টেশনের গেট

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১০ জুলাই) রাজধানীর প্রায় সব প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে রাজধানীজুড়ে সৃষ্ট ব্যাপক যানজটের কারণে ব্যাপক চাপ পড়েছে মেট্রোরেলের ওপর। তাই এ চাপ সামলাতে মতিঝিল মেট্রো স্টেশনের প্রবেশ ফটক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বিকেল পৌনে চারটায় কারওয়ান বাজার মেট্রো স্টেশনের ভেতরে তিল ঠাঁই নেই অবস্থা। সুধু তাই না প্রবেশমুখে যাত্রীদের ভিড় বসুন্ধরা সিটির সিঁড়ি পর্যন্ত গিয়ে ঠেকতে দেখা যায়। টিকিট কাউন্টার ও টিকিট কেনার মেশিনের সামনে উপচে পড়া ভিড়।

রাজধানীর মিরপুর যাওয়ার লক্ষে মেট্রো স্টেশনে স্ত্রী ও মেয়ে আসা আনিসুর রহমান বলেন, ‘নিচে গাড়ি নেই দেখে হেঁটে মেট্রো স্টেশনে এসেছি। এখনো স্টেশনে ঢুকতেই পারিনি। কতক্ষণে টিকিট কেটে ট্রেন পাব বুঝতে পারছি না। নিচে দাঁড়িয়ে থেকেও তো লাভ নেই।’

মতিঝিল স্টেশনে আজ বিকেল পৌনে চারটায় একটি গণমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক গিয়ে দেখেন, প্রবেশ ফটক বন্দ করে দেয়া হয়েছে। স্টেশনের বাইরে বহু মানুষ প্রবেশের অপেক্ষায় দাঁড়ানো।

সরকারি চাকরিতে নিয়োগে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের একটি দল শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে। রাজধানীর প্রায় সব সড়কে যানবাহন স্থবির হয়ে আছে। লোকজন অনেকটা বাধ্য হয়ে মেট্রো স্টেশনে ছুটছেন, কিন্তু সেখানেও যাত্রীর চাপে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App