×

জাতীয়

চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৮:১৩ এএম

চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

সম্প্রতি শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা চাকরি ছেড়েছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। তারা বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সম্প্রতি তাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরি হওয়ায় তারা পদত্যাগ করেছেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (মহিলা) প্রভাষক (শিক্ষা) আবু হানিফের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক (শিক্ষা প্রশাসন) হিসেবে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন।


এর আগে বুধবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা তিনটি অফিস আদেশে চারজন কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তারা হলেন বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ) শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক (ইতিহাস) ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক (দর্শন) প্রিয়াঙ্কা সাহা।

আরো পড়ুন : কোটা সংস্কারের দাবিতে জাবিতে মশাল মিছিল

তাদের মধ্যে শিশির চন্দ্র পাইক বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (সমাজকর্ম) এবং ইদ্রিস আলী প্রভাষক (ইতিহাস) ও প্রিয়াংকা সাহা প্রভাষক (দর্শন) পদে একই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। এছাড়া খুরশীদ আলম খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (ইতিহাস ও সভ্যতা) হিসেবে যোগদান করায় বিসিএসের চাকরি ছেড়েছেন।

এছাড়াও গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আরেক অফিস আদেশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক (সমাজকর্ম) মনিরুল ইসলামের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (সমাজকর্ম) হিসেবে যোগদান করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App