×

জাতীয়

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:৫৬ পিএম

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামী ব্যাংক

ছবি: ভোরের কাগজ

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। 

শনিবার (১৩ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইসলামী ব্যাংক ২-০ গোলে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিকে হারিয়ে শিরোপা অর্জন করে। 

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে ট্রফি গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন ও কাজী মোঃ রেজাউল করিমসহ দলীয় অধিনায়ক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। 

এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল উপস্থিত ছিলেন। 

ব্যাংক কর্মকর্তাদের নিয়ে বিএবি দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে। দেশের ৩১টি বেসরকারি ব্যাংক এবারের টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App