×

জাতীয়

ঢাবি ক্যাম্পাসে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:১৬ এএম

ঢাবি ক্যাম্পাসে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেয়ায় ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। রবিবার (১৪ জুলাই) মধ্যরাতে ফোর–জির নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে রবিবার রাত ১০টার পর বিভিন্ন হলে মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, মধ্যরাত থেকে তারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। অনেকে মোবাইল ফোনে সরাসরি কলও দিতে পারে নি।

আরো পড়ুন: মধ্যরাতে জবি শিক্ষার্থীদের তাঁতিবাজার অবরোধ

ঢাবির এক শিক্ষার্থী বলেন, আধঘণ্টা ধরে ইন্টারনেটে ধীরগতি ছিল, তবে রাত একটা থেকে ইন্টারনেট সেবা একেবারেই পাচ্ছেন না তারা।

অপারেটর সূত্র থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা তারা পেয়েছেন। তাদের খুদে বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ রাখতে।  

উল্লেখ্য, দেশে এখন মোবাইল ফোনে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেট সেবা দেয়া হয়। তবে তা টু-জিতে নামিয়ে আনলে শুধু কথা বলা যায়। দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায় না।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App