×

জাতীয়

সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০১:০৯ পিএম

সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৫ জুলাই) সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থান করছে।

রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন: দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশি পণ্য রপ্তানিতে কী প্রভাব ফেলবে

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশি পণ্য রপ্তানিতে কী প্রভাব ফেলবে

ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App