×

জাতীয়

ঢাকার সঙ্গে স্বাভাবিক ট্রেন চলাচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৯:২৪ পিএম

ঢাকার সঙ্গে স্বাভাবিক ট্রেন চলাচল

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় ঢাকার সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রেললাইন অবরোধ করা শিক্ষার্থীরা সরে গেলে রাত ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে।

তেজগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, দুপুর দেড়টায় কমলাপুর স্টেশন ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ২টায় তেজগাঁও স্টেশনে আটকা পড়ে। ট্রেনটি ৬ ঘণ্টা পর রাত ৮টার দিকে তেজগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়। এ ছাড়া নির্দিষ্ট সময়ের ৫ ঘণ্টা পর কমলাপুর স্টেশন ছেড়ে যায় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন।

এর আগে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে অবরোধ করলে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কমলাপুর রেলস্টেশনে কোনো ট্রেন ঢুকতে কিংবা বের হতে পারেনি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App