×

জাতীয়

কোটা আন্দোলন : জাফর ইকবালের বই বিক্রি করা হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:১০ পিএম

কোটা আন্দোলন : জাফর ইকবালের বই বিক্রি করা হবে না

শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। ছবি: সংগৃহীত

শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বুকস অব বেঙ্গল। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বুকস অব বেঙ্গল।

তারা জানায়, মুহম্মদ জাফর ইকবালের বই পড়ে আমরা বড় হয়েছি।  আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি।  কিন্তু কোটা আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুকস অব বেঙ্গল আরো লিখেছে, মুহম্মদ জাফর ইকবালের বক্তব্যের ধিক্কার জানাই আমরা।  প্রতিবাদ হিসেবে তার বই বিক্রি করা হবে না।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় তাদের ৭৭ হাজার ফলোয়ার রয়েছেন।

এর আগে মুহম্মদ জাফর ইকবালের লেখা দুই পাতার চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমার মনে হয়, আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?

তবে গণমাধ্যমকে জাফর ইকবাল বলেন, কোটা সংস্কার করতে হবে। বিষয়টাকে আমি সমর্থন করি। কিন্তু আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App