×

জাতীয়

পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

কাজলা থেকে শনিরআখড়া রণক্ষেত্র, হানিফ ফ্লাইওভারে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১০:৫৪ পিএম

কাজলা থেকে শনিরআখড়া রণক্ষেত্র, হানিফ ফ্লাইওভারে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দাউ দাউ করে জ্বলছে টোলপ্লাজা। বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে ফ্লাইওভারের কাজলা প্রান্তে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে হানিফ ফ্লাইওভারের কাজলা থেকে শনিরআখড়া এলাকা। ফলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েও ব্যর্থ হয়েছে।  পরে তারা স্টেশনে ফেরত আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে।  সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোলপ্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়।  তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে থাকে এবং পরে ফেরত আসে তারা।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।


টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App