‘লাশ-রক্ত মাড়িয়ে’ সংলাপে বসতে রাজি নন আন্দোলনকারীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সরকার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৃহস্পতিবার ( ১৮ জুলাই)নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।
সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?
আরো পড়ুন: শান্তিপূর্ণ সমাধান চায় সরকার
আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’
সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেঈমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন লিখেছেন, নিজের রক্তের সঙ্গে বেঈমানী করে কখনো কাউকে আলোচনায় বসতে দেবো না।
