×

জাতীয়

মেট্রোরেল চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৬:৩৫ পিএম

মেট্রোরেল চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর অনিবার্য কারণ দেখিয়ে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিকেল সাড়ে ৫টার পর থেকে আর কোনো ট্রেন মতিঝিল ছেড়ে যাচ্ছে না। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমটিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোরেল চলাচল করবে না। আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ আছে।

যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনায় মেট্রোরেল চলা সীমিত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।

আরো পড়ুন : মেট্রোরেল চলাচলের নতুন সিদ্ধান্ত

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App