×

জাতীয়

আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি মুক্তিযুদ্ধমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:০৫ পিএম

আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি মুক্তিযুদ্ধমন্ত্রীর

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ কখনো অশুভ শক্তির কাছে মাথা নত করেন না, করতে পারেন না। মুক্তিযুদ্ধের পক্ষে কোটি কোটি মানুষ আছেন, তারা কখনোই আপস করতে পারেন না। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দিইনি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা শ্রমিক-কর্মচারী-পেশাজীবী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭১ সালে এই অপশক্তিকে পরাজিত করা হয়েছে। ৫৩ বছর আগে যেভাবে পরাজিত করেছি দরকার হলে আরেকবার লড়ব। আমরা আমাদের চেতনা জমা দেইনি।

মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ রাতের অন্ধকারে জামায়াত শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীরা ঢুকে তাণ্ডব চালিয়েছে। তারপর থেকেই কোটা আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই। আন্দোলন ইতোমধ্যে ছিনতাই হয়ে স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেছে। এ কারণেই গত তিন দিন ধরে সংঘাত, নৈরাজ্য চলছে দেশজুড়ে।

তিনি বলেন, আন্দোলনের নামে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত যাতে না করা হয় এই একটাই দাবি ছিল আমাদের। যখন সুন্দরভাবে আন্দোলন চলছিল বাধা দেয়া হচ্ছিল না। 

প্রধানমন্ত্রীর বুধবারের দেয়া জাতির উদ্দেশে দেয়া ভাষণের কথা উল্লেখ করে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, শুধু বাঙালি জাতি নয় সারা বিশ্ব এর প্রশংসা করেছে। তারপরও কারা আজ এই সন্ত্রাস করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে?

আরো পড়ুন : আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন

তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা অতীতে সকল আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং বিএনপি মহাসচিবও বলেছেন আমরা যা পারিনি এখন তাই করা হচ্ছে। অর্থাৎ তারা আমাদের কোমলমতি সন্তানদের সামনে নিয়ে একটি অশুভ চক্রান্ত করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। নিহত হয়েছেন ১০। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাউকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও পাঠানো হয়েছে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর ১০, বাড্ডা এবং আইডিয়াল কলেজের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।

শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, খুলনা, রাজশাহী, যশোরেও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব স্থানেও পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

হুথিকে নির্দেশ ইরানের হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ

মাহদী আমিন নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

৪৫ বছর কোথায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকারী ?

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App