×

জাতীয়

বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনে আগুন, সম্প্রচার বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:৪৬ পিএম

বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনে আগুন, সম্প্রচার বন্ধ

বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা। ছবি: ভোরের কাগজ

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিটিভির মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার বলেন, আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ফলে বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় এর সম্প্রচার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিটিভির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরে সন্ধ্যা ৭টায় আবারও বিটিভির ভেতরে ঢুকে কয়েকটি স্থানে আগুন দেয়।

এর আগে, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি।’

এর আগে, দুপুর ১২টায় সরেজমিন দেখা যায়, রামপুরা থেকে বাড্ডা পর্যন্ত পুরো সড়ক শিক্ষার্থী ও স্থানীয়দের দখলে। বাঁশ, লোহার রড নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অবস্থা নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আশপাশের বিভিন্ন শ্রমজীবী মানুষ।

পরে বিকেলের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে এসে টিয়ারশেল ছুড়ে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এ সময় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়েছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App