×

জাতীয়

বিদেশি কূটনীতিকরা ধ্বংসযজ্ঞ পরিদর্শন করবেন আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১১:৪৯ এএম

বিদেশি কূটনীতিকরা ধ্বংসযজ্ঞ পরিদর্শন করবেন আজ

আন্দোলনকে কেন্দ্র করে সেতুভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার মধ্য থেকে কিছু ধ্বংসযজ্ঞের স্থান ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করেছে সরকার।

বুধবার (২৪ জুলাই) সরকারি ব্যবস্থাপনায় কূটনীতিকরা কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শন করবেন। ধারণা করা হচ্ছে, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ও মেট্রোরেল স্টেশনের মধ্যে কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান কূটনীতিকদের সরেজমিনে দেখানো হবে।

এ প্রসঙ্গে মঙ্গলবার (২৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা হয়েছে, পোড়ানো হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা।

তিনি আরো বলেন, এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছি। বুধবার বিদেশি কূটনীতিকদের কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App