×

জাতীয়

কোটা আন্দোলন

সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৬:০২ পিএম

সমন্বয়কদের তুলে নেয়ার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়। তাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

ছাড়া পাওয়ার পর এই সমন্বয়করা অভিযোগ করেন, রাষ্ট্রীয় বাহিনী তাদের তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তবে এ কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রনেতাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। বরং তারাই লুকিয়ে আছেন।

আরো পড়ুন: ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা যে নানা ডাইমেনশনাল (মাত্রিক) আতঙ্কে আছে, এটাও তারাই বলছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, সরকার সবসময় আশ্বস্ত করেছে- তাদের দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। এসময় আন্দোলন উইথড্র করে নেয়ার আহ্বানও জানান তিনি।

ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন স্বার্থান্বেষী দল ও গোষ্ঠী আন্দোলনকারীদের উৎসাহ ও প্ররোচনা দিচ্ছে উল্লেখ করে সে জায়গা থেকে আন্দোলনকারীদের সরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি আন্দোলনকারী নেতাদের কেউ যদি নিরাপত্তা চায়, তবে তাদের তা দেয়া হবে বলেও জানান তিনি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App