×

জাতীয়

শিথিলের পর ঢাকাসহ ৪ জেলায় ফের কারফিউ বহাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৬:৩৮ পিএম

শিথিলের পর ঢাকাসহ ৪ জেলায় ফের কারফিউ বহাল

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শুরু হওয়া সহিংসতার পর গত শুক্রবার (১৯ জুলাই) রাতে জারি করা হয় কারফিউ। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। আজ ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকার পর বিকেল ৫টা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে ফের শুরু হয়েছে কারফিউ। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পূর্বের নিয়মেই চলবে কারফিউ। 

অফিস খোলা থাকায় আজও আগের দিনের মতোই যানবাহনের চাপ দেখা যায় সড়কগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন: নরসিংদী কারগার থেকে পালানো ৩৮৯ বন্দির আত্মসমর্পণ, ৩ জঙ্গি গ্রেপ্তার

বেসামরিক প্রশাসনকে সহায়তায় শুক্রবার মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী। এতে রবিবার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হবে সকাল ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।

কারফিউ শিথিলের সময় সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। চলবে তৈরি পোশাক শিল্প কারখানার কাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App