×

জাতীয়

সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:২৯ পিএম

সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশমন্ত্রীর

ছবি: সংগৃহীত

উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা প্রবর্তন করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শুক্রবার (২৬ জুলাই) অ্যাজারবাইজানের শামাখিতে অনুষ্ঠানরত দুই দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের প্রথম দিনে এ কথা বলেন তিনি। 

পরিবেশমন্ত্রী নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন প্রণয়নে স্বল্পোন্নত দেশ এবং ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করার ওপর জোর দেন। তিনি একটি স্পষ্ট জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করার কথাও বলেন। যাতে এটি ব্যাপকভাবে অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে।

আরো পড়ুন: দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামটি সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন বিষয়ে গভীর আলোচনা দিয়ে শুরু হয়, যা ২০২৫ সালের পরে উন্নত দেশগুলোর দ্বারা উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্তমান ১০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়ন লক্ষ্যকে প্রতিস্থাপন করতে প্রস্তুত। 

এই রিট্রিটের আলোচনা বৈশ্বিক জলবায়ু অর্থায়নের ভবিষ্যতকে কাঠামোবদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল দেশগুলোর জন্য আরও ন্যায়সঙ্গত এবং কার্যকর সমর্থন প্রদান করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App