×

জাতীয়

রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৪:৪১ পিএম

রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কো সফরের পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী আগস্ট মাসে এ সফর হওয়ার কথা রয়েছে।

শনিবার (২৭ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির। 

চলতি বছর নির্বাচেনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। এরপর মাসখানেক আগে ইতালিতে জি-৭ সামিটে অংশ নেয়ার এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় অংশ নেন। এ সময় মোদি নির্বাচনে জয়লাভের জন্য জেলেনস্কি তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তখন মোদিকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানান। 

আরো পড়ুন: মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক

জানা যায়, চলতি বছরের মার্চ মাসে জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন মোদি। সে সময় তারা ভারত-ইউক্রেনের সম্পর্ক আরো মজবুত করার বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সংঘাতের সমাধান করতে সংলাপেরও আহ্বান জানান তিনি। 

গত ৮ জুলাই দুদিনের সফরে রাশিয়ায় যান মোদি। ওই সফর নিয়ে দেয়া এক বিবৃতিতে মোদি বলেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমি দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক পর্যালোচনা করতে চাই। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যা এখনও চলছে। এই যুদ্ধ নিয়ে পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে। আর রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের সরাসরি কোনো অবস্থান দেখা না গেলেও কোনো পক্ষের সঙ্গেই বৈরি সম্পর্ক নেই দেশটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App