×

জাতীয়

রবিবার থেকে নতুন সময়ে চলবে অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম

রবিবার থেকে নতুন সময়ে চলবে অফিস

ছবি: সংগৃহীত

রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রবিবার থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর বুধবার আংশিকভাবে খোলে সরকারি অফিস। 

গত ২৪ ও ২৪ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রবিবার ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App