×

জাতীয়

‘নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো নয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম

‘নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো নয়’

ছবি: সংগৃহীত

দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো নয় বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান।

রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ ঘটনা দুঃখজনক। এজন্য আমরা মর্মাহত। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিচার চাই। প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে এটি চান।

আব্দুর রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সাভারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৩ কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সারাদেশে সবমিলিয়ে ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন: সহিংসতায় কতজন প্রাণ হারিয়েছেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারের ঘটনায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে ৪ জনের কাছে লুট করা মালামাল পাওয়া গেছে।

তিনি আরো বলেন, সহিংসতায় রাজনৈতিক পরিচয় যার যাই থাক তারা ছাত্র না। এ ব্যাপারে পুলিশ নিশ্চিত। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App