×

জাতীয়

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নিহতদের স্মরণে এই শোক ঘোষণা করা হয়।  

মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ-সংঘর্ষে বেশিরভাগ মৃত্যু হয়েছে সাধারণ শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের। বিভিন্ন হাসপাতাল, নিহতদের স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে সংঘর্ষ-সংঘাতে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আরো পড়ুন: বিকেলে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

এর মধ্যে বয়স, পেশা, আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহতের বিস্তারিত তথ্য পাওয়া গেছে ১৫০ জনের। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App