×

জাতীয়

দেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৮:৫৯ এএম

দেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে সব আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে বাংলাদেশ।

সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকারের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ এবং মিডিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন।

এতে বলা হয়েছে, সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবিলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে।

আরো পড়ুন : ডকুমেন্টস সত্যায়নে আর যেতে হবে না অন্য দেশে


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App