×

জাতীয়

পুলিশের গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, বিশ্লেষণ করে ব্যবস্থা : বিপ্লব কুমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০২:৩১ পিএম

পুলিশের গুলিতে শিক্ষার্থীর মৃত্যু, বিশ্লেষণ করে ব্যবস্থা : বিপ্লব কুমার

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশের গুলিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে। কোন প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে, সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে। এর মধ্যেই ৫৩টির বেশি হত্যা মামলা হয়েছে। যেগুলোর তদন্ত চলছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, চলমান ঘটনা প্রবাহে যে নাশকতা হয়েছে, এতে ঢাকার ৫০টি থানায় ২৬৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮৫০ জন নাশকতাকারী গ্রেপ্তার হয়েছে। এখন পর্যন্ত ৫২টি হত্যা মামলা হয়েছে।

তিনি বলেন, মামলাগুলোর শতভাগ নিরপেক্ষ তদন্ত করা হবে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়া হচ্ছে। এর ভিত্তিতে অভিযান ও ব্লক রেড চলছে।

সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের কোনো বিরোধ নেই বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, আমাদের টার্গেট নাশকাতাকারী জামায়াত বিএনপি। ব্লক রেডে যেন কোনো সাধারণ নিরপরাধ মানুষকে হয়রানি না করা হয় সেটা নির্দেশ দেয়া হচ্ছে। গ্রেপ্তার নিয়ে বাণিজ্য করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : সহিংসতা ও মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত: হাইকোর্ট

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App