×

জাতীয়

তথ্য প্রতিমন্ত্রী

বিটিভিতে রাষ্ট্রক্ষমতা দখলের ঘোষণা দেয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম

বিটিভিতে রাষ্ট্রক্ষমতা দখলের ঘোষণা দেয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বিটিভিতে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক থেকে বের হয়ে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিটিভি, গণভবন, বিমানবন্দর, থানা কেন লক্ষ্য করা হয়েছিল তা পর্যালোচনা চলছে। ছাত্রদের মধ্যে কারা ঢুকে পড়েছিল তা শনাক্তের উদ্যোগ নেয়া হয়েছে।

আরো পড়ুন: স্থায়ী নিয়োগ পেলেন ৯ বিচারপতি

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান রয়েছেন।

বৈঠকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আনসার মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক, এনটিএমসি প্রধান মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত আছেন। বৈঠক এখনো চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App