×

জাতীয়

বাংলাদেশে বিমানের চার্জ কমানোর অনুরোধ ভারতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৬:১৬ পিএম

বাংলাদেশে বিমানের চার্জ কমানোর অনুরোধ ভারতের

ভারতীয় বিমান

বাংলাদেশে ভারতীয় বিমানের জন্য সাময়িকভাবে ফি ও চার্জ কমানোর অনুরোধ জানিয়েছে ভারত। দেশটির নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় এ অনুরোধ জানান। একই সঙ্গে তিনি ঢাকা ও আগরতলার মধ্যে সরাসরি ফ্লাইট চালুতে ভারতের আগ্রহের কথাও জানান।

অন্যদিকে, করোনা পরিস্থিতে পর্যটনশিল্প রক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলির জনগণের যাতায়াতের মাধ্যমে এ অঞ্চলের পর্যটনশিল্প বিপর্যয় কাটিয়ে উঠতে পারে। এয়ার বাবল ব্যবস্থাপনার মাধ্যমে বিমান যোগাযোগ আবারো চালু হলে জনগণের ভ্রমণ সহজ ও আরামদায়ক হবে। আগারতলা ফ্লাইট চালুসহ ভারতের অন্যান্য প্রস্তাব বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে মন্তব্য করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দিন দিন এই সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে। তিনি আগরতলা-ঢাকা-আগরতলা ফ্লাইট চালু ও বাংলাদেশের সব এয়ারপোর্টে ডিজিটাইজেশন নিয়ে কাজ করার প্রস্তাব দেন।

কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বের মতো ভারতীয় এয়ারলাইন্সগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিক্রম কুমার দোরাইস্বামী কিছু সময়ের জন্য বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ভারতীয় এয়ারলাইন্সের সাধারণ ফি ও চার্জ কমানোর অনুরোধ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App