×

জাতীয়

১৪ দিন পরে ঘুরলো ট্রেনের চাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম

১৪ দিন পরে ঘুরলো ট্রেনের চাকা

১৪ দিন পরে ঘুরলো ট্রেনের চাকা। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে সহিংসতার কারণে ১৪ দিন বন্ধ থাকার পরে বুধবার (৩১ জুলাই) সকাল থেকে স্বল্প দূরত্বের কমিউটার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিভিন্ন স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে কমিউটার ট্রেন চলাচল শুরু করে। 

বৃহস্পতিবার সকাল ৭টায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন দিয়ে স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়। তার পরে জয়দেবপুর, তিতাস, বি বাড়িয়া, কুমিল্লা এ ধরনের ৬ জোড়া ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার  হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে জয়দেবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের উদ্দেশে কমিউটার ট্রেনগুলো ছেড়ে গেছে। আরো ৩ টি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যের প্রায় ৮ জোড়া ট্রেন চলবে। 

আবার রাজশাহী জোনের বিভিন্ন গন্তব্যের কমিউটার ট্রেনও চলাচল করবে বৃহস্পতিবার থেকে।

তবে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনের চলাচল এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন রেলের এই কর্মকর্তা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুর পাল্লার ট্রেন চলাচল শুরু হবে বলে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন। 

আরো পড়ুন: কী ছিল জামায়াত নিষিদ্ধে ট্রাইব্যুনালের রায়ে

ট্রেন চলাচল শুরুর দিন যাত্রীদের ব্যাপক সাড়া ছিল বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App