×

জাতীয়

সহিংসতার তদন্তে তিন বিচারপতির সমন্বয়ে কমিশন গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম

সহিংসতার তদন্তে তিন বিচারপতির সমন্বয়ে কমিশন গঠন

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন সহিংসতার ঘটনা তদন্তে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন করেছে সরকার।

বৃহস্পতিবার (১ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। 

গেজেটে বলা হয়, গেল ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও সংঘর্ষে নিহতদের মৃত্যুর কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করবে এ কমিশন। এছাড়া তারা কাজ করবেন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করতে। 

আরো পড়ুন: জামায়াত-শিবিরকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে: আইনমন্ত্রী

গেজেটে আরো বলা হয়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, কর্পোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হবে। আগামী ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিশনকে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App