×

জাতীয়

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:৩৪ পিএম

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

কোটা সংস্কার আন্দোরনকে ঘিরে সারা দেশে চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত বহু  সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামরার প্রতিবাদে আজ শুক্রবার (২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন সমাবেশ করছে গণমাধ্যমকর্মীরা।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্রঐক্যের ‘ছাত্র বিক্ষোভ’ কর্মসূচি চলছে। বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছি, আমাদের ঢুকতে দেয়া হয়নি। এখন আমরা শাহবাগে অবস্থান নিয়েছি।

আরো পড়ুন: গ্রেপ্তারকৃত ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি সামনের দিকে এগোতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা সামনে এগিয়ে যায়। এসময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদ ও সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কে কেন্দ্র করে আজ ঢাকার বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ঘিরে জমায়েত হয়েছে বৃষ্টি উপেক্ষা করে।

এদিকে রাজধানীর বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App